
বেরোবি প্রতিনিধি
তজিবুর রহমান
আজ মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) এর সাংবাদিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন মোবাশ্বেও হক শিপন এবং কামরুজ্জামান হিমেল।
আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. বিজন মোহন চাকী।
এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন ঢাকা পোস্টের মোবাশ্বেও হক হিমেল এবং সাধারণ সম্পাদক আজকের পত্রিকার কামরুজ্জামান হিমেল। নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাসের মো: আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো: কামরুজ্জামান পুলক, কোষাধ্যক্ষ আল আমিন সাদিক ছায়েম এবং কার্যকরী সদস্য হিসেবে হয়েছেন মো:ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।
তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো: আলী হাসান এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: সারোয়ার আহমাদ।