
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইল মধুপুরে ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ ই এপ্রিল ) দিনব্যাপী ফাজিলপুর আজাদ স্পোর্টিং খালার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন মো:নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানেরশীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ধনবাড়ি উপজেলা বিএনপি মো: কালাম মেম্বার, ধনবাড়ি উপজেলা বিএনপি নেতা আলিম যুবদলের মো: মিনহাজ হোসেন, মো: আজাদ , মো: খলিল হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।