
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবরস্থানে হামলা করে ভাংচুর করেছে দূঃবৃত্তরা। এ সময় ৪২ দিন বয়সী সদ্য কবর দেয়া এক নবজাতকের কবর ভেঙ্গে দিয়েছে তারা। শুধু তাই নয় কবরের পাশ দিয়ে রাস্তা বাহির করতে গেলে তাদেরকে বাঁধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন কবরস্তানের পক্ষের মকবুল হোসেনের ছেলে ফারুক আহমেদ(৩৪) সমাজবাসীর পক্ষের রাকিব(১৫),নিজাম(২১)হাসমত(২৩)
হারুন(২৫)সহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অপর পক্ষের রহিম মিয়া ও তার ছেলে রাজ্জাক আলী(৩৪)।
ঘটনার বিবরণীতে জানাযায়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পূর্বে সকালে উপজেলার আউশনারা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের ফারুক আহমেদের(৩৪) নবজাতক ৪২ দিন বয়সী একটি মেয়ে শিশু মারা গেলে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার দিন সকালে তারা ওই কবর ইট দিয়ে বাঁধাই করতে গেলে রাস্তা দাবিকারির সাথে বাগবিতণ্ডা হয়। জুমার নামাজের বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার কথা হলে রাস্তা দাবিকারি মোনছের আলীর ছেলে সোহরাবের ভায়রা আব্দুর রহিম মিয়া ও তার ছেলে আব্দুর রাজ্জাক আলী এসে ইট দিয়ে বাঁধাই করা কবরস্থানটি ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হলে ইট পাটকেলের আঘাতে আহত হওয়ায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সালমা বেগম জানান,সকালে ওই কবর ইট দিয়ে বাঁধাই করা হয়েছে, তাদের রাস্তা না দেয়ায় শত্রুতা বসত হয়ে তার আত্মীয় দিয়ে জুমার নামাজ চলা অবস্থায় রহিম ও রাজ্জাক দুজনে কবর লাথি দিয়ে ভেঙ্গে ফেলে।
মসজিদের ইমাম জানান,আমরা নামাজ শেষ করার আগেই দেখি হামলা শুরু হয়েছে। এবং পরে এসে দেখতে পাই কবরস্থানের ইটগুলো ভেঙ্গে এলোমেলো করে ফেলে রেখেছে। এটা যে করেছে তা নিন্দনীয় ঘটনা ও ন্যাক্কার জনক।
নুরু মিয়া জানান, শত বছরের পুরনো কবরস্থান, এখানে তারা রাস্তা নেয়ার জন্য শিশু বাচ্চার কবর ভেঙ্গে জোর করে রাস্তা নিয়ে চায়। যারা কবর ভাঙতে চায় তারা কোন ভালো মানুষ হতে পারে না। আমরা এই কবর ভাঙ্গা ও অহেতুক মার পিটের যথাযথ বিচার চাই। অপর দিকে রাস্তা দাবিকারি সোহরাব আলী জানান, আমি সমাজের কাছে বিচার চেয়েছি। সে বিচার হওয়ার আগেই আমার ভায়রা ও তার ছেলে এসে কবর ভাংচুর করেছে। এটা মোটেও তারা ভালো করেনি।
মো. শুকুর আলী জানান,কবর ভাঙ্গার মতো ঘটনা আমি কোনদিন দেখিনি। যারা এইটা করছে তারা এই সমাজের ভালো মানুষ না। আমরা এই ঘটনার বিচার দাবি করি।