
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পাগলা শিয়ালের আক্রমণে পাঁচজন মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর (সোমবার) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে ।
জানা যায় শহিদুল তালুকদার ফজর নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি শিয়ালকে দেখে ধাওয়া দিলে শেয়ালটি উল্টো এসে তাকে কামড়ায় তারপর শিয়ালকে ধাওয়া দেওয়ার সময় আরো তিন জনকে কামড়িয়ে আহত করা হয় পরবর্তীতে একটি অটোচালক রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোতে লাফ দিয়ে সেই চালককে কামড়িয়ে আহত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই একটি পাগলা শিয়াল গ্রামে প্রবেশ করে। এসময় শিয়ালটি ধারাবাহিকভাবে পাঁচজনকে কামড়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তারা অন্যান্যদের তুলনায় অনেক বেশি আহত হয়েছেন।
আহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া গ্রামের বাসিন্দা নুর আলীর ছেলে শহিদুল তালুকদার, আব্দুল হাকিমের ছেলে আজহার আলী, আজহার আলীর ছেলে আলী মো: সানি, লিন্ঠু রিচিল ও অজ্ঞাত অটোচালক।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।