
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে।
নিখোঁজ অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। স্থানীয়রা জানান, লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেছে। পরে দিন সকালে আটটার দিকে ফায়ার সার্ভিস নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ সময়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলে সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।