
নিজস্ব প্রতিবেদক
হঠাৎ মন্ত্রিপরিষদে ডাক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সামন্ত লাল বলেন, আমি খুবই আশ্চর্যান্বিত এবং নার্ভাস।
বুধবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এমন অনুভূতি প্রকাশ করেন।
ডা. সামন্ত লাল বলেন, এতো বড় দায়িত্ব। কীভাবে কী হবে বুঝতে পারছি না। সত্যি বলতে আমি খুবই নার্ভাস।