
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
গত ৬ অক্টোবর কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকা হতে ৬ টি নৌ বোট নিয়ে ৫৮ জন জেলে ও মাঝি মাল্লা মাছধরার জন্য শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে গভীর সাগরে গমন করে।
গত ৯ অক্টোবর তারা ভুলবশত সেন্টমার্টিনদ্বীপের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমারের জলসীমা অতিক্রম করার অজুহাতে মায়ানমারের নৌ বাহিনী তাদের আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।
এসময় মায়ানমারের টহলরত নৌ বাহিনীর জাহাজ থেকে তাদের কে লক্ষ্য করে গুলি ছুঁড়া হয়। তাদের ছুঁড়া গুলিতে ৩ জন বাংলাদেশী জেলের গায়ে গুলি লেগে ঘটনাস্থলে ১ জন প্রাণ হারায়,২ জন আহত হয়।আহত ও নিহতদের উদ্ধার করে নিয়ে এসে কোস্ট গার্ড সদস্যরা চিকিৎসা ও দাফন কাপনের ব্যবস্থা করেছেন।
বাকী অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক আরো ৫৫ জন জেলেও মাঝি মাল্লাকে কোস্ট গার্ড তাদের দূর্দান্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মুহাম্মদ জহিরুল হক( সি), বিসিজি এমএস,পিএস সি বিএন।
তিনি আরো জানান ফেরত আনা জেলেও মাঝি মাল্লাদের পরিচয় সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।###