
নিজস্ব প্রতিবেদক
তীব্র শীতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মিরপুরের এফএনএফ গ্রুপ।
গতকাল রাজধানীর পল্লবীর মিরপুর ১১ নম্বরে সন্ধ্যায় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন এফএনএফ গ্রুপের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এস এনএফ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানবিষ আইনজীবী শেখ মোঃ আলি আড্ডুর উদ্যোগে ও এফ এন এফ গ্রুপের সদস্যদের আয়োজনে সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে অবস্থিত অসহায় বস্তিবাসী ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র কম্বল প্রায় পাঁচশ মানুষের মাঝে উপহারস্বরূপ বিতরণ করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী আড্ডু বলেন : আপনারা সকলেই জানেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি/ এফএনএফ গ্রুপ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা অতীতেও বিভিন্ন দুর্যোগে বিভিন্ন মহামারিতে মানুষের কল্যাণে কাজ করেছি এবং প্রতিনিয়ত করছি, আমাদের প্রধান লক্ষ্য মানবিক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত রাখা, যেকোনো দুর্যোগে যে কোন মহামারীতে অতীতেও আমরা এফএনএফ গ্রুপের প্রতিটি সদস্যরাই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ,আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভবিষ্যতেও যেন এই ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত রাখতে পারি এবং এফএনএফ গ্রুপের এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সমাজের বৃত্ত শালী ও বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ মানবিক কর্মকান্ডে এগিয়ে আসুক আমরা এটাই চাই, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষের দোয়া আর ভালবাসার মাধ্যমে কিছু অর্জন করতে চাই, আমাদের এই মানবিক প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে আপনারা সকলেই আমাদের এফএনএফ গ্রুপের প্রতিটা সদস্যের জন্য দোয়া করবেন আমাদের লক্ষ্য মানুষের ভালোবাসা ও মানুষের হৃদয়ে স্থান অর্জন করা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফএনএফ গ্রুপের উপদেষ্টা মন্ডলির সদস্য শেখ মোহাম্মদ জামিল, এডভোকেট শেখ মোঃ পারভেজ, মোহাম্মদ জাকির হোসেন, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মোল্লা এছাড়াও এফএনএফ গ্রুপের উপদেষ্টা মন্ডলির বিভিন্ন সদস্য ,ম্যানেজিং কমিটির কর্মকর্তা বৃন্দ ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।