
মিরসরের উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরের পর থেকে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় অবস্থিত ১০৬টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও ভোটকেন্দ্রে যাওয়ায় নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ ভোটাররা। রাত পোহালেই আগামীকাল সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।