
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরের বাশঁতৈল ইউনিয়নের গায়েরাবেতীল কাহারতা গ্রামের কাঠ ব্যবসায়ী ফরহাদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মতিয়ারকে গ্রেফতার করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিয়ারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর শনিবার কাঠ ব্যবসায়ী ফরহাদ হত্যাকান্ডের ঘটনায় নিহত ফরহাদের বাবা মো.বানিজ উদ্দিন বাদী হয়ে মতিয়ারকে প্রধান করে আরও ৩-৪ জনকে অজ্ঞাত করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।উল্লেখ্য গত২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে মির্জাপুরের সোনালীয়া আবুল মার্কেটে একটি চায়ের দোকানে ফরহাদ নামে এক কাঠ ব্যবসায়ী চা খেতে বসেন এবং সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে গায়েরাবেতীল সোনালীয়া আবুল মার্কেট এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো.রাশেদুল ইসলাম বলেন,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।