
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম(৩৫)নামে পা বাঁধা অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়,তিন দিন আগে গোলাপী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।এর পর থেকে তার আর খোঁজ মেলেনি।রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে বারোখালী খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরনের কাপড় দেখে তার স্বামী কাদের মিয়া মরদেহটি শনাক্ত করেছেন।এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।