
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বংশাই নদীর পাড়ে বৈরাম খানের লেবু বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাজারের ব্যাগভর্তি ফেনসিডিল সহ আসামিদের হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতারকৃতরা হলেন,১.মো.বাদশা মিয়া(৩৭),পিতা মৃত মান্নান মিয়া,সাং সাখাতি,থানা-কালিগন্ঞ্জ,লালমনিরহাট।২.মো.রাকিব খান(২৪),পিতা মো.সেলিম খান,সাং সাফর্তা,উয়ার্শী পাইকপাড়া,থানা-মির্জাপুর,টাঙ্গাইল। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি মো.মোশারফ হোসেন বলেন,আসামিরা ব্যবসার উদ্দেশ্যে ৯৪ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল লালমনিরহাট থেকে নিয়ে আসেন যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা।মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা (জি আর নং৪৫)দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করেছে।