
(মেহেরপুর)প্রতিনিধিঃ
মেহেরপুর পুরোনো গ্রীক দেবীর মূর্তি, কৃষ্ণ মূর্তি, ঘোড়ার মূর্তি ও বাক্স উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সব গুলোই পিতল সাদৃশ্য বস্তু বলে নিশ্চিত করেছে পুলিশ, শনিবার ২৭ জানুয়ারি রাত ৮ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের আন্তন মন্ডল ও বাবুপুর গ্রামের নজরুল ইসলাম নামের দুজন কে জিজ্ঞাবাদের জন্য মেহেরপুর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আশা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, মুজিবনগর নাজিরাকোনা গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে এমর্মে খবর পাই।এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবানিপুর গ্রামের ব্রিজ এলাকা থেকে দুজন কে তল্লাশি চালানো হয়,এসময় তাঁদের কাছে থেকে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি, হাঁড়ি ও বাক্স উদ্ধার করা হয়। পরে দুজন কে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আশা হয়, জিজ্ঞাসাবাদ শেষে কোন বেআইনি উদ্দেশ্য না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়,এবং মেহেরপুর সদর থানায় সাধারণ ডাইরি করা হয়।এরমধ্যে আন্তন মন্ডল বলেন, জমিতে চাষ করার সময় এগুলো পেয়েছি , টেংরামারি গ্রামের একজন ব্যাক্তিকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম।