
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান যমুনা গ্রুপের জনপ্রিয় অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের টিভি ও হোম অ্যাপ্লায়েন্স গ্রুপের মহাব্যবস্থাপক (হেড অব সেলস) হিসেবে যোগদান করেছেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।
তিনি শিক্ষাজীবনে এসএসসি যশোর জিলা স্কুল থেকে, এইচএসসি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে, অনার্স ও মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে শিক্ষাজীবন শেষ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী কর্মজীবনের শুরুতে ঢাকা টোবাকোতে (আকিজ গ্রুপ) টি এস ও হিসাবে, এরপর আবুল খায়ের গ্রুপ, পারটেক্স গ্রুপ, সানোয়ারা গ্রুপ ও বিআরবি গ্রুপে অত্যন্ত সততা ও সাফল্যের সাথে সাথে দায়িত্ব পালন করেছেন।
ভোরের বাংলা নিউজকে এক সাক্ষাৎকারে তিনি জানান আমি সমগ্র জীবনে আমার কর্মকেই বেশি প্রাধান্য দিয়েছি। এবং তিনি দেশের তরুণদের উদ্দেশ্যে বলেন সততা ও পরিশ্রম মানুষকে সাফল্যের শীর্ষ পর্যায়ে নিয়ে যায়। আজকে আমার এই সফলতার জন্য বিভিন্ন সহকর্মীদের সহযোগিতা দোয়া ও ভালোবাসা ছিল।
যমুনা ইলেক্ট্রনিক্স পক্ষ থেকে জানানো হয় আমরা আশা করি যে, তার মত একজন দক্ষ, বিচক্ষণ ব্যক্তির বিভিন্ন কর্ম উদ্যোগে এই প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়াকে আরো বেশি গতিশীল করবে ও ব্যাবসায়িক বিভিন্ন কর্মপরিকল্পনায় যমুনা ইলেকট্রনিক্স আরো বেশি সাফল্য অর্জন করবে।
যমুনা গ্রুপে কাজে যোগদান করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ.কে.এম. কামরুজ্জামান। তার দীর্ঘ কর্মজীবনের অর্জিত সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সমগ্র দেশবাসীর কাছে যমুনা গ্রুপের কর্ণধার এবং যমুনা গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন।