ফরিদপুর সংবাদদাতা
আজ ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. উদ্বোধন হলো ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব অফিস ভবনের পুনঃনির্মান কাজ। ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও সভাপতি, ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সহ-সভাপতি ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থতি ছিলেন জনাব শামীম হক, সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব, জনাব শাহ মোঃ ইসতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা ও সহ-সভাপতি ফরিদপুর জেলা রাইফেলস ক্লাব, জনাব আবু সাঈদ খান, সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা রাইফেলস ক্লাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
