
মোহাম্মদ মুক্তার হোসাইন
রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিজ্জা টিলার ফকির টিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুস সালাম সওদাগর এর বাড়িতে, সোমবার রাত ১২ টার দিকে গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়, গোয়াল ঘরে থাকা পাঁচ মাসের অন্তঃসত্ত্ব গবাদি পশুটি ও পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি এটি পরিকল্পিত, কারণ সিসিটিভি ফুটেছে দেখা যায় গোয়াল ঘরের দিকে আসছে একজন ব্যক্তি, কিন্তু তাদের দাবী এই ব্যক্তি মূল পরিকল্পনাকারী,তারা আরো বলেন কিছু দিন আগেও দুইবার এই রকম গোয়াল ঘরে আগুন দিতে ব্যর্থ হয়ে পরে খড়ের গাদা তে আগুন দিয়ে পালিয়ে যায়, এসময় উপস্থিত থাকা হলদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসেন জানান এটি সুস্থ তদন্ত করে দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হোক, এ সময় ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন,সিসি টিভি ফুটেছে ধারণকৃত ভিডিওতে ভালভাবে বুঝা যাচ্ছে না কে সেই দুষ্কৃতকারী ব্যক্তি, তার পরে ও আমি রাউজান থানার ওসি সহ সবাইকে জানিয়ে রেখেছি, ভুক্তভোগী পরিবারকে একটি অভিযোগ ডায়াল করার জন্য বলেছি,তিনি আরো বলেন সিসি টিভি ফুটেছে ধারণকৃত ব্যক্তিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।