
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি ও রাজাপুর উপজেলা ইনকেলাব প্রতিনিধি মোঃ এনামুল হোসেন খান, সাংবাদিক ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আঃ রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম লিপু, স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান আতিক,সাংবাদিক এনামুল হক,আবু সায়েম আকন(বাংলা টিভি),রাজাপুর কালবেলা প্রতিনিধি গোপাল কর্মকার, রাম দুলাল তেওয়ারী,মোঃ আলমগীর শরীফ, মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখেন।বক্তারা রাজাপুরে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।এসময় রাজাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। ।
নবাগত ইউএনও রাহুল চন্দ তিনি উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।যেহেতু ইতিপুর্বে রাজনৈতিক সরকার ছিল।তিনি আরও বলেন, আমি রাজাপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।নবাগত ইউএনও
এর আগে তিনি ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএসের ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।তার গ্রামের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া উপজেলায়।