
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজের অপরিসীম উদ্যোগ, সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে আগামী ১ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে “জাতীয় যুব দিবস ২০২৪” উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে.। এ সময় এক বর্ণাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত হয়।
রেলি টি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়।
দ্বিতীয় আর্ধে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন সহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম ইএসডিও প্রকল্প সমন্বয়কারী,এডুকো বাংলাদেশ প্রতিনিধি মো : মোতাহার হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতের মিজানুর রহমান, জামাতের সেক্রেটারি রজব আলী. প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।