
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলায় দুপুরের খাবার রান্না করতে বিলম্ব হওয়ায় নাইস পারভীন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউপির চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সময় ঘাতক একরামুল কিল ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে দীর্ঘ সময় প্রহার করতে থাকেন। নিহত নাইস পারভীন চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের স্ত্রী। প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক সন্তান রয়েছে।
নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক আমার মেয়েকে নির্যাতন করত। এসব কারণেই মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।
অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এ নিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে