
আরিফ গজনবী
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জাতীয়তাবাদী ছাত্রদল ১নং গৌরম্বা ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন (বাবু)।
বিশেষ অতিথি হিসেবে তালুকদার বদিউজ্জামাল মিনা সদস্য উপজেলা বি এন পি, মুজিবুর রহমান জোয়ার্দার, সদস্য উপজেলা বি এন পি, আমিরুল ইসলাম কুটি সদস্য উপজেলা বি এন পি।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম (শোভন)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য মোফাজ্জল হোসাইন (বাদল) ও ইমরান হাওলাদার (তুহিন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার মহাকবির এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে বিশৃঙ্খলাকারীদের কোন স্থান নেই। সবাইকে শান্ত থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সামনের দিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। কোন দুষ্কৃতকারীকে দলে জায়গা দেয়া হবেনা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।