
মোঃগোলাম রব্বানী, খুলনা প্রতিনিধি
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত রবিবার সন্ধ্যায় মাগরিব বাদ রূপসা উপজেলা সদর মসজিদে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মুন্না সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: মহিউদ্দিন মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য মো: সাজ্জাদ সরদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সোহাগ, মো: আসাদুজ্জামান পাইক, মো: কালাম হাওলাদার, টিএসবি ইউনিয়ন শ্রমীক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বুলু, জাহাঙ্গীর শেখ, মনিরুল ইসলাম, রুহুল আমিন, শাহজাহান শেখ, বদিয়ার রহমান, হান্নান শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব মো: ইসরাইল বাবু, টিএসবি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি হিরোক গোলদার, টিএসবি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, ওয়ালিদ শেখ, মামুন,রুবেল, অপু, নাজমুল, দ্বীপ্ত, সোহেল,ফাহাদ,মামুন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।