
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অবৈধভাবে সরকারি খাল ও হালট পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর শনিবার রূপসী-কাঞ্চন বাইপাস সড়কের সিটি গেইট এলাকার রূপসি নিউ মডেল স্কুলের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও সাইনবোর্ড এলাকার বাসিন্দা আফজাল কবির। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি ও নোয়াপাড়া এলাকার বাসিন্দা তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গন্ধর্বপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু, রুপসী এলাকার মীর মফিদুল, নোয়াপাড়া বাসিন্দা হাজী মফিজুর রহমান, গন্ধর্বপুর এলাকার আলতাফ হোসেন, রূপসী এলাকার হাজী মনির হোসেন, তারাবো এলাকার রাজিব আহম্মেদ, আরিফুল ইসলাম, সাইনবোর্ড এলাকার রেনু বেগম, খাদুন এলাকার রায়হান মীর, বরপা এলাকার আনিসুর রহমান,শামীম সাউদ ,বরপা শান্তিনগর এলাকায় সুলতানা সাউদ ,মৈকুলি এলাকার নাজমুল হাসান, মকবুল হোসেন, কর্ণগোপ এলাকার দুলাল চৌধুরী, কাহিনা এলাকার মাহমুদুল হাসান টিটুসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর সাথে আঁতাত করে বিভিন্ন জমি ভরাট বালুভরা সহ বিভিন্ন অপকর্ম করেছে এই সিটি কোম্পানি। বিভিন্ন জায়গা জমি ভরাট করে জমি দখল করার কারণে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই । পৌরসভার ভিতরে ইকোনমিক জোন করার কোন নিয়ম না থাকলেও জোরপূর্বক তারা ইকোনমিক জোন তৈরি করেছে। বনায়ন প্রকল্পের কথা বলে পানি উন্নয়ন বোর্ডের জায়গা লিজ নিয়ে এসে এখানে এখন স্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন এই সিটি কোম্পানি। অতি দ্রুত এগুলো সরানোর দাবি জানান বক্তারা।