
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোরের রূপদিয়ার গোপালপুর গেটে একটি গ্যাস সিলিন্ডার ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী বলেছে, অগ্নিকান্ডের সময় ফ্যাক্টরির মধ্যে কেউ ছিল না। তবে গ্যাস সিলিন্ডার থাকার কারণে এ আগুনে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।৯৯৯ ফোন দেয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে পানির ফোয়ারা দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এ আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণে এবং আশেপাশে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে খুব অল্প সময়ে আগুন ছড়িয়ে যায়। অফিসের কর্মীরা সকলে যে যার মত ছুটে বেরিয়ে আসে রাস্তায়। আশেপাশে এলাকাবাসীরা জড়ো হয়ে যায়। অফিসের কর্মচারীদের কাছে আগুন লাগার কারণ জানতে চাওয়া হলে তারা কোন উত্তর দিতে পারে নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তারপর ফায়ার সার্ভিসের একজন অফিসার বিষয়টি তদন্তের জন্য একদল কমিটি নিয়োগ করে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ আগুনে কোন হতাহতের ঘটনা শোনা যায়নি। তবে গ্যাস প্লান্টে কোনরকম অগ্নি নির্বাপন যন্ত্র না থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এটাই আশঙ্কা করছেন এলাকাবাসী। আশেপাশে ভীতিকর পরিবেশ তৈরি হয়ে আছে।