
সুকুমার নাথ
লোহাগাড়া প্রতিনিধি
জিয়াউল হক চৌ বাবুল চেয়ারম্যান
গত ২৩ শে ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে মালেশিয়া একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ক্যানসার রোগে ভুগছিলেন।।
চল্লিশ বছরের শাসনকালে গরীব দু:খী অসহায় মানুষের পাশে ন্যায়বিচারক থেকে এলাকার প্রচুর উন্নয়ন করে সাধারণ জনগণের প্রিয় চেয়ারম্যান হিসাবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত লোহাগাড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করপ গেছেন।
আজ ২৫ ই ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় এম্বুলেন্স যোগে তাহার জন্মস্থান দরবেশ হাটের গ্রামের বাড়ীতে তাহার মরদেহ পৌছেন।।
বিকাল ৪টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তাহার জানাযা অনুষ্ঠিত হয়।। উক্ত জানাজায় লোহাগাড়া সাতকানিয়ার গন মানুষের নব নির্বাচিত এমপি আলহাজ এম এ মোতালেব সিআইপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিলেন।
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লোহাগাড়ার কিংবদন্তী পুরুষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।
মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
তাহার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শোকবার্তা প্রেরণ করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন