
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সনাতন ধর্মীয়দের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গাইবান্ধা পৌর শহরের আদর্শ কলেজের সামনে রামকৃষ্ণ আশ্রম মন্দিরে জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় গুরুত্বের মধ্যদিয়ে কুমারী পূজা উদযাপন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। এ সময় অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য-এই পাঁচ উপহারে দেবীদুর্গা কে পূজিত করা হয় ।
কুমারী পূজাটি করা হয় বেলা ১১টায় এবং যা শেষ হয় দুপুর ১টায়। পরে প্রসাদ বিতরন করা হয়। এর আগে, মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ১০টায় । আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব ।
গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৫৮৬ টি এর মধ্যে জেলা পৌর শহরে ২৩ টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য গোটা জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন।