
লোহাগড়া প্রতিনিধি
একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভুমি থাকতে হয়। বাংলাদেশে রয়েছে মাত ১৬ ভাগ। তাই আমাদের দেশে বৃক্ষ রোপনের কেনো বিকল্প নেই বললেই চলে। তার সাথে নগরায়ন ও শিল্প উদ্যোগ এর ফলে আমরা এখন হুমকির সম্মখীন। সকলের উচিত তার নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানো উচিৎ।
আলোকিত লোহাগড়া- সবুজ, টেকসই লোহাগড়া গড়ার প্রত্যয়ে।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক উন্নয়ন মূলক উদ্যোগে ইতনা থেকে রাধানগর গামি ফাঁকা রাস্তায় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ইতনা ব্লাড ডোনেক ক্লাব লোহাগড়া নড়াইল ও একতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন”
ইতনা ব্লাড ডোনেট ক্লাব লোহাগড়া নড়াইল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আরিফ শরীফ,রাকিব,হানিফ,এনায়েত,ইয়াসিন এছাড়াও একতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “একতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন”
এর পক্ষ থেকে মানিক শেখ, নাঈম ফকির, মেহেদী শেখ,ইলাহী ফকির,আকাশ শেখ, মামুন শেখ ইমন শেখ,আকাশ শেখ সহ আরো অনেকে
রাস্তার দুই পাশে ঔষধি ও ফুলের বৃক্ষ রোপণের করার ফলে উক্ত বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়াবে না, মাটির ক্ষয় রোধ করবে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। পাখিদের আহারের ব্যবস্থা হবে। বৃক্ষের উপকারীতা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।
পরিবেশের এই ক্রান্তিকালিন সময়ে সকলের একতাবদ্ধ হয়ে পরিবেশ নিয়ে কাজ করার মাধ্যমেই সুদিন ফিরিয়ে আনা সম্ভব। আমরা চাই একটি সবুজ বাংলাদেশ। আমরা চাই একটি বাসযোগ্য পৃথিবী।