
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৬ মার্চ) বাদ আছর সলঙ্গা থানার ৩ নং ধুবিল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী শহীদ ছাত্র-জনতা, পতিত শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য, রাহিদ মান্নান লেলিন,জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন, ৩ নং ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, জেলা বিএনপির উপদেষ্টা শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি স ম আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী।