
মোখলেসুর রহমান মাহিম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মে সাংবাদিক ফোরাম কর্তৃক নতুন সদস্য আহবান করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ৩০ মে বৃহস্পতিবার বেলা ৩ টার সময় ভাইভা অনুষ্ঠিত হয়।
ভাইভা বোর্ডে সাংবাদিক ফোরামের সভাপতি সাকিল বাবু, সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, ফোরামের বিভিন্ন কার্যকরী সদস্য সহ সাংবাদিকতায় ইচ্ছুক প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেক্ষ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম গত বছরের ১৮ ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই তারা সততা, নিষ্ঠা ও গৌরবের সাথে সাংবাদিকতা করে আসছে।