যশোর প্রতিবেদক
সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত আগষ্ট/২০২৩ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেী ভুক্ত ৪৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (২৮) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া এবং প্রতারনার শিকার ০৮ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,৩৪,০২০/-(এক লক্ষ চৌত্রিশ হাজার বিশ টাকা মাত্র) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ০১টি ওয়াটসআপ একাউন্ট, ০২ ইমো আইডি, ০১ জিমেইল আইডি রিকভারি করা হয়েছে।
এছাড়াও বিগত মাসে নিখোঁজ হয়ে অদ্যবধি না পাওয়া ব্যক্তিদের তালিকা অনুযায়ী কাজ করার জন্য যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় দ্রুত খুঁজে বের করার নির্দেশ প্রদান করার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার নিখোঁজ ০৫(পাঁচ)টি জিডির মধ্যে ০৪টি জিডির ভিকটিমদের সন্ধান বের করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।
এর মধ্যে- ১। যশোর কোতয়ালী থানার জিডি নং- ২০৮০, তাং- ২৬/০৭/২০২৩, তারিখ মূলে ভিকটিম আসমা খাতুন(১৭) (ছদ্মনাম), ২। কোতয়ালী মডেল থানার জিডি নং- ১৫৭৯, তাং- ২০/০৭/২০২৩ খ্রিঃ মূলে মুশফিকা জাহান (১২) (ছদ্মনাম), ৩। কোতয়ালী থানার জিডি নং- ৬৭২, তাং- ০৯/০৮/২০২৩খ্রিঃ মূলে সঞ্চিতা মল্লিক(৩০) (ছদ্মনাম), ৪। কোতয়ালী মডেল থানার জিডি নং- ২১১৮, তাং- ২৭/০৭/২০২৩খ্রিঃ মূলে রিপা নওশিন(২১) (ছদ্মনাম) এবং ৫। কোতয়ালী মডেল থানার জিডি নং- ২০৮০, তাং- ২৬/০৭/২০২৩ মূলে সিনথিয়া আক্তার(১৫) (ছদ্মনাম) কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।
