ফরিদপুর সংবাদদাতা
জনৈক সিজান মল্লিক, পিতা-সাইমদ্দিন মল্লিক, সাং-মামুদপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরের বাসিন্দা। কিছুদিন পূর্বে বিকাশে লেনদেন এর সময় তিনি ভুল নাম্বারে টাকা লেনদেন করেন। এ বিষয়ে তিনি থানায় জিডি করেন। জিডি’র প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত টাকা ভুক্তভোগীর হাতে তুলে দেন অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ভাংগা জোন), ফরিদপুর।
