

সুলতান মাহমুদ
সিরাজগঞ্জ প্রতিনিধি
বুধবার ১২ জুন, ২০২৪ ইং তারিখে দুপুর ১২ টার সময় সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতি সদ্য কারামুক্ত সুলতান সালাউদ্দিন টুকু। এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,এই সরকার হচ্ছে দুর্নীতিবাজ ও জুলুমবাজ সরকার। এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে সারাদেশের মানুষ-ই নির্যাতনের শিকার হয়েছে তবে সবচেয়ে বেশী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পরিবার।তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহবানে সারা দিয়ে ৭ জানুয়ারি ডামি নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে,এতে বিএনপি সহ আন্দোলনরত দলগুলোর নৈতিক বিজয় হয়েছে এবং চুড়ান্ত বিজয় এখন আর বেশি দুরে নয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মাসুমুল হক,সহ সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, রাজশাহী বিভাগীয় সহ সভাপতি মাহফুজুর রহমান রিটন। আরো বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।