
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
মো শাকিল আহমেদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ রায়গঞ্জ উপজেলায় পাঁচ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১-ডাঃ মোঃ আব্দুল আজিজ (নৌকা প্রতীক) ২-মো সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র ঈগল প্রতীক ) বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ৩-মো জাকির হোসেন (নাঙ্গল প্রতীক) ৪-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)মো গোলাম মোস্তফা (নোঙ্গর প্রতীক) ৫-
মো নুরুল ইসলাম (স্বতন্ত্র ট্রাক প্রতীক) রায়গঞ্জ উপজেলায় পাঁচ জন প্রার্থীর মধ্যে নৌকা ও ঈগল মার্ক লড়াই হয়।
রায়গঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে ৯৫ টি ভোটকেন্দ্রে, সকাল ৮ ঘটিকা হতে ভোট শুরু হয়,এবং বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।ভোট গণনা শেষে, প্রতিটি কেন্দ্রের রিটার্নিং অফিসারের উপস্থিতিতে ৯টি ইউনিয়নের ফলাফল প্রকাশের পর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা:আব্দুল আজিজ বিপুল ভোটে রায়গঞ্জ উপজেলা বিজয়ী হয়েছে।সাধারণ মানুষ তাকে হাসিমুখে দ্বিতীয়বার মত এমপি হিসাবে বরণ করে নিয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পারি,
সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।