
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব ঝিনিয়া গ্রামে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী কে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মামলায় প্রধান আসামি সজিব মিয়া(২০) কে গ্রেফতার করেছে র্যাব।
আজ(১৬ নভেম্বর) রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী হিসেবে ফুফা হওয়ার সুবাদে নিয়মিত মোবাইলে কথা বলতেন। এর পরিপেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টা ১০ মিনিটের দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে সজিব ও তার কয়েকজন সহযোগী সহ একের পর এক জোর পুর্বক গণধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব- ৪ সিপিসি-২ সাভার ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাত ৯ টার ৫০ মিনিটের দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা হতে গণধর্ষন মামলার প্রধান আসামি মোঃ সজিব মিয়া কে গ্রেফতার করে।
আসামি সজিব মিয়া উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।