
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি চট্টগ্রাম সফরে এলে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্যদের সাথে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন হাটহাজারী পৌরসভার প্রশাসক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি এতে প্রধান অতিথি ছিলেন।
এর আগে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন হাটহাজারী পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন এবং ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রীকে।