
মোঃ শাহজালাল, বরগুনাঃ হঠাৎ করেই বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে ফোন দিয়েছেন দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ আগষ্ট) রাত ৮টা ১০ মিনিটে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে এই ফোন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির নিজেই।
শেখ হাসিনার সঙ্গে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি।
শেখ হাসিনা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ। এতে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় জানান।