
হিলি সংবাদদাতা
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের
সাধারন সভার মধ্যদিয়ে। সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পিকে সভাপতি ও নাজমুল হক’কে সাধারণ সম্পাদক করে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক
গ্রুপের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টার সময় হিলি চারমাথা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সাধারণ অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে দ্বিবার্ষিক এই কমিটি গঠন করা হয়।
আমদানি রফতানিকারক গ্রুপের সিনিয়র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, ট্রাক মলিক গ্রæপের সভাপতি হাকিম মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।