
আনোয়ার আহমেদ
কুমিল্লা প্রতিনিধি
অদ্য ২৩-০৫-২০২৪ ইং বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টা সময় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা পৌরসভার পোদ্দর পাড়া আজিজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া সোমা আক্তার(২৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে হোমনা থানা পুলিশ।
সোমা আক্তার এর বিধবা মা তার দুই বোনকে নিয়ে এই বাড়াবাড়িতে বাস করতেন। এ সময় সোমা আক্তার এর বিধবা মা অন্যের বাড়িতে ঝি এর কাজ করে বাড়ি ফিরে সোবার ঘরে তার মেয়ে সোমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। অতঃপর হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীনকে খবর দিলে তিনি এস আই আঃ সবুরের নেত্রিত্বে ফোর্স সহ ঘটনাস্থলে প্রেড়ন করেন।
সরেজমিন এসে পরীক্ষা-নিরীক্ষা পূর্বক সোমা আক্তারকে মৃত সনাক্তকরণের পর লাশ নামিয়ে সুরতহালের জন্য থানায় প্রেড়ন করে। এথনও পর্যন্ত কোন আভিযোগ লেখা হয়নি।
এস আই আঃ সবুর বলেন মৃতের মায়ের কথার মধ্যে কিছছুটা অসংলগ্না পরিলক্ষিত হয়েছে। তাছাড়াও প্রতিবেশীদের কথায় প্রেম গটিত ঘটনার আভাস পাওয়া যাচ্ছে।
চূড়ন্ত ভাবে তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর এই রহস্যে উন্মোচিত হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।