
রানীনগর প্রতিনিধি
প্রায় দশ বছর পর নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ করে কমিটি গঠন করা হয়। ভোট গ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন এছাহক আলী,
সাধারণ সম্পাদক মোসারব হোসেন , ১ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মেজবাউল হক লিটন,২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন
শাখাওয়াত হোসেন।
উক্ত সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে আব্দুল মজিদের সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে.কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রেজু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন।