
আমতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরভবনের সামনের লেকে ওয়াকওয়ে তৈরীর কাজের উদ্বোধন করেছেন পৌর প্রশাসক ও আমতলী উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।
জানা গেছ, বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি নির্মান করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কনস্ট্রাকশন।
ওয়াকওয়ে নির্মান কাজের ভিস্তি প্রস্তর উন্মোচনের সময়ে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান ।