
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
গেজেটে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও অন্যান্য দেশ থেকে দেশটিতে শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মালদ্বীপের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ জানান, গত চার বছর ধরে মালদ্বীপে বাংলাদেশি অদক্ষ শ্রমিক আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে এলে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য গুরুত্ব আরোপ করে অনুরোধ জানানো হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান নৌ বাহিনীর প্রধান তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতায় আজকের শ্রমবাজার খোলার সফলতা।
শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান হাইকমিশনার।