
মোঃমামুন উর রশিদ
ভোরের বাংলা উপজেলা প্রতিবেদক
৯ দিনেও সন্ধান পাওয়া যায়নি বিএনপির নেতা শামসুল হক কে। শোকাহত পরিবার এখনো তার লাশের আশায় প্রহরগুনছে। ছোট্ট ছোট্ট তিনটি ছেলে মেয়ে কে নিয়ে আজও পহর গুনছেন বিধবা স্ত্রী। একটি নজর দেখার জন্য তার স্বামী কে।
১ নং গাজীপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মাহমুদ আলী বলেছেন শামসুল হককে নদীতে ডোবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী শামসুল হককে উদ্ধার করার অনেক চেষ্টা করছেন। খুঁজে পাওয়া যায়নি।
কিন্তু দুঃখজনক আজ পর্যন্ত শামসুল হকের লাশ খুঁজে পাওয়া যায়নি। আদৌ কি লাশ খুঁজে পাওয়া যাবে এ নিয়ে শামসুল হকের পরিবার দুরচিন্তায় ভুগছেন।
শামসুল হকের পরিবার জানান ২০ শে আগস্ট রোজ মঙ্গলবার ভোর বেলায় খোয়াই নদীতে মাছ ধরতে যান শামসুল হক । আজও বাড়ি ফেরা হয়নি সামসুল হক চুনারুঘাট
উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শামসুল হকের বাড়ি। দীর্ঘদিন বিএনপির রাজনিতির সাথে জড়িত ছিল। শামসুল হকের স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়ছেন তার স্বামীকে ফেরত পাবার আশায়।ভারত থেকে আসা খোয়াই নদীর পানি শামসুল হকের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।