চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এস আই (নিঃ) কিশোর মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১০/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা বেচাশাহ রোড মাইল্লার বিলে অভিযান পরিচালনা করে মোঃ রাকিব মিয়া, মোঃ মোশারফ হোসেন ও পারভিন আকতারকে ৯০০ পিস ইয়াবাট্যাবলেটসহ আটক করেন।
সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত পারভিন আকতার এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ০৬ টি মাদক মামলা রুজু আছে মর্মে জানা যায়।
