খুলনা প্রতিনিধি
গত ১৪ জুন ২০২৩ খ্রিঃ ১৩:৪৫ ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন গাইকুড় গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার হতে মাদক কারবারি ১) এজাজ শেখ(২২), পিতা-লেবিল শেখ, সাং-গাইকুড় দক্ষিণপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরী’কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।
