ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম
শুক্রবার (২৩ শে জুন) মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপন করলো মিরসরাই উপজেলা আওয়ামী লীগ।
এর আগে বিকাল ০৩ ঘটিকা থেকে বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে মিরসরাই উপজেলা চত্বরে আওয়ামী নেতৃবৃন্দ জড়ো হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূইয়া সঞ্চালনায় , জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। আরো উপস্থিত ছিলেন ১৬ ইউনিয়ন ও ০২ পৌরসভার সভাপতি সম্পাদক বৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য রুহেল বলেন বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে। মিরসরাইতে গড়ে উঠছে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরী ২০৩০ সাল নাগাদ উক্ত শিল্প নগরীতে ৩০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন এই অর্থনৈতিক অঞ্চলের স্বপ্নদ্রষ্টা আমার বাবা বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তিনি মিরসরাই কে সিংগাপুর রুপান্তরিত করা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেকদূর এগিয়ে গেছি।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন বাংলাদেশ আওয়ামিলীগ একটা প্রাচীন সংগঠন। এ সংগঠন দেশের মানুষের উন্নয়নে বিশ্বাসী। তিনি আরো বলেন ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যেভাবে জড়ো হয়ে উদযাপন করেছি আগামী নির্বাচনেও সেভাবে একতাবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। দেশে দেশি বিদেশিদের ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্র রুখে দিতে আমরা সবাই ঐক্যবদ্ধ।
সর্বশেষ কেক কাটার মাধ্যমে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি হয়।
