বান্দরবান প্রতিনিধি
গত কয়েকদিন আগে অতি বৃষ্টির কারনে বান্দরবান পার্বত্য জেলায় স্মরণ কালে সেরা ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ। উক্ত বন্যায় রাঙ্গামাটি জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য অংসিংনু মারমা’র বান্দরবানস্থ বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
আজ ২১ আগস্ট পুলিশ সুপারের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পুলিশ সদস্যের পরিবারের জন্য পুলিশ সদস্য অংসিংনু মারমা’কে নগদ অর্থ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) । এসময় পুলিশ সুপার তার পরিবারের খোঁজখবর নেন এবং যে কোন বিপদে পরিবারের পাশে থাকবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
