চট্টগ্রাম প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সহকারী উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামাল এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ এর সদস্যরা ২৬/০৮/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর সদরঘাট থানাধীন শুভপুর বাস স্টেশনস্থ “মা স্টোর” নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয়কে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা গুলো চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে স্থানীয় মাদকসেবীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
