ফরিদপুর প্রতিবেদক:
আজ ২৮-০৮-২০২৩ খ্রি. ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম, ভাঙ্গা, ফরিদপুরে উপজেলা প্রশাসন, ভাঙ্গা, ফরিদপুরের আয়োজনে কোর কমিটির সাথে ভাঙ্গা উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গা, ফরিদপুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় তিনি বলেন- ‘বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সমাজের সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ মজিবুর রহমান, জনাব অমিত দেব নাথ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার জনাব কে এম শাইখ আকতার, জনাব তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা সার্কেল, ফরিদপুর, জনাব এস এম হাবিবুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাঙ্গা, জনাব মাসুদুর রহমান, সহকারী কমিশনার(ভূমি), ভাঙ্গা, ফরিদপুর, জনাব মোঃ ইছাহাক মোল্লা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাঙ্গা, জনাব মোঃ জিয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, ফরিদপুর, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব পারুল আক্তারীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
