ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশ্বে একটি সিডিএম গাড়ি ব্রেক ফেইল করে আজ ২৯/০৮/২০২৩ রোজ মঙ্গলবার ১২ ঘটিকার সময় দূর্ঘটনা ঘটে। সিডিএম গাড়িটি রাস্তার পাশ্বে দাড়িয়ে থাকা মাইক্রোবাস কে ধাক্কা মেরে সিডিএম গাড়ি টি রাস্তার পাশ্বে মানুষের চলাচলের অংশে উঠে যায়। এতে ফুটপাতে হাটা লোক ও গাড়ির যাত্রী সহ ৩০ জন আহত হয়। আহত যাত্রীদের কে প্রথম মিরসরাইয়ে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে চমেকে প্রেরণ করা হয়।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে গিয়ে দুর্ঘটনা স্থল পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। চট্রগ্রাম মহাসড়কে পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের উপরে দোকান, বেপরোয়া গতি ও গতিনিয়ন্ত্রক না থাকা দুর্ঘটনার জন্য দায়ী করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। মিরসরাই শীঘ্রই মহাসড়কের উপর পার্কিং করা সকল গাড়ি ও দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
