খুলনা সংবাদদাতা
আজ ০৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ, ২১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ০১:০৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সহিত নেভাল প্রভোস্ট মার্শাল, খুলনার কমান্ডার এস.এম ফজলুল করিম, বিসিজিএম, বিএম মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে পরস্পরের মধ্যে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে ক্রেস্ট এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং সহকারি নেভাল প্রভিস্ট মার্শাল লেঃ মোস্তাফিজুর রহমান।
