নড়াইল সংবাদদাতা
পারিবারিক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন সরদার কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার আগদিয়া গ্রামের মো: জসিম আলী সরদার এর ছেলে। অদ্য ০৬ সেপ্টেম্বর সকালে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক জনাব ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন আগদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
